দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে দুজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারের মহাসড়কে কাগজ-পত্রবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় দোষী সাব্যস্ত করে জয়রামপুর গ্রামের সুলতান হোসেনকে ১ হাজার টাকা ও বিষ্ণুপুর গ্রামের ওয়ালিদকে ১ হাজার টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)