মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নিদের্শনায় দীঘিরপাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে দীঘিরপাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষরোপণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইবনে মামুন, ইউপি সদস্য ওয়াসিম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফিক্কার হোসেন, শাহবুদ্দিনসহ স্থানীয় নের্তৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)