ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের বেগুন খেত কেটে দেওয়া সেই হতদরিদ্র কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা কৃষক লীগের নের্তৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপির নির্দেশে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালামের নের্তৃত্বে কৃষক লীগের প্রতিনিধি টিম উপজেলার সাইটবাড়িয়া গ্রামের মাঠে বাপ্পি মোল্যার খেত পরিদর্শন করেন। এ সময় কৃষক লীগ নের্তৃবৃন্দ হতদরিদ্র কৃষক বাপ্পি মোল্যার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান স্টিল, উপজেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক প্রভাষক টিটন বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দীন। উল্লেখ্য, ঝিনাইদহ কালীগঞ্জে হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন খেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে কে বা কারা এই খেত কেটে দেয়। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার সাইটবাড়িয়া গ্রামের মাঠে বাপ্পি মোল্যার খেতে। তিনি ওই গ্রামের আনছার আলী মোল্যার ছেলে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান, পুলিশ ও কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেছেন।
