কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-07 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দুই ওষুধ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় কার্পাসডাঙ্গা বাজারে বিশ্বাস ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় ৪ হাজার টাকা এবং এমদাদুল হক ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার মো. জিহন আলী, উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান মো. খায়রুল কবির দিনার ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)