বাগোয়ান ইউনিয়নে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2020-09-07 ইং
বাগোয়ান ইউনিয়নে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মজিরনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপকরণ বিতরণের আয়োজন করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ডিএফ (এলজিএসপি-৩) ইকবাল হোসেন। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন প্রমুখ। এ সময় বাগোয়ান ইউনিয়নের ২ শত জন উপকারভোগীদের মাঝে মাস্ক, ব্লিচিং পাওডার ও সাবান বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)