গাংনীর বামুন্দি থেকে অজ্ঞানপার্টির সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-09-06 ইং
গাংনীর বামুন্দি থেকে অজ্ঞানপার্টির সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান (৩৫) নামের অজ্ঞানপার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলার বামুন্দি বাজারের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত কোরায়েশ সর্দারের ছেলে। পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেনাবাদ গ্রামের সাইফুল ইসলাম মোল্লার ছেলে মরিচ ব্যাবসায়ী জহুরুল ইসলামকে শ্যামলী পরিবহনে অচেতন নাশক ওষুধ দিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেন। এ ঘটনায় একটি মামলা করেন জহুরুল ইসলাম। মামলার ভিত্তিতে গাংনী থানার এসআই মোস্তফা জামান তাঁকে গ্রেপ্তার করে গতকাল শনিবার জেলহাজতে প্রেরণ করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে হোসনেবাদ গ্রামের জহুরুল ইসলামকে গাংনী উপজেলার বাওট বাজারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে শ্যামলী পরিবহন থেকে তাঁকে নামিয়ে গাংনী উপজেলার বাওট বাজারে রেখে গেছে পরিবহনের লোকজন। মেহেরপুরের বিভিন্ন আড়ৎ থেকে মরিচ কিনে ঢাকায় নিয়ে যেতেন তিনি। মরিচ কেনার জন্য ১ লাখ ৪০ হাজার টাকা তাঁর নিকট ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)