আলমডাঙ্গায় গাঁজা বিক্রির অপরাধে কালামের ৬ মাসের কারাদণ্ড!

আপলোড তারিখঃ 2020-09-06 ইং
আলমডাঙ্গায় গাঁজা বিক্রির অপরাধে কালামের ৬ মাসের কারাদণ্ড! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বেলগাছি গ্রামের বোমা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বেলগাছি গ্রামের সাহেব মালিথার ছেলে আবুল কালামকে গাঁজা বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে শনিবার রাতে কালাম ওরফে বোমা কালামকে গাঁজা বিক্রিকালে পুলিশ আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)