‘প্রাতিষ্ঠানিক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ’

আপলোড তারিখঃ 2020-09-06 ইং
‘প্রাতিষ্ঠানিক নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ’ ছবির ক্যাপশন:
পৌর মেয়র জিপুর ব্যতিক্রম উদ্যোগ, পাখিদের জন্য গাছে গাছে টাঙানো হচ্ছে কলস নিজস্ব প্রতিবেদক: পাখিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। পৌর এলাকার সব কয়টি ওয়ার্ডের গাছে গাছে গড়ে তোলা হচ্ছে পাখিদের অভয়াশ্রম। গাছে গাছে মাটির কলস ঝুলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছেন তিনি। প্রথমে ৫ শ মাটির কলস ও ধাপে ধাপে ১০ হাজার কলস টাঙাবে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল শনিবার দুপুরে শহরের ছাগল ফার্ম এলাকার পৌর পানি শোধনাগারের ভেতরের গাছের ডালে নিজ হাতে মাটির কলস ঝুলিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পাখিদের অবদান অনেক। সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছি। এছাড়া এখন সবখানে জনারণ্য গড়ে ওঠায় পাখিদের আবাসস্থল কমছে। বিলুপ্তপ্রায় অনেক জাতের পাখি। আমি আশা রাখছি, এই উদ্যোগ পাখি ও পরিবেশের সংকট কাটিয়ে তুলবে। চুয়াডাঙ্গা শহরেই হবে পাখির অভয়াশ্রম। আবার সেই আগের মতো শোনা যাবে পাখির শ্রুতিমধুর।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি জগলুর রহমান জগলু, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, ছাত্রলীগ নেতা সানজীদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)