কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর চোখ উপড়ানো লাশ!

আপলোড তারিখঃ 2020-09-05 ইং
কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর চোখ উপড়ানো লাশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের দুর্বাকুণ্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে দুর্বাকুণ্ডু গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের চোখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছিল। নিহতর মেয়ে শোভা খাতুন (১৯) জানান, তাঁর মা সন্ধ্যার দিকে প্রতিবেশী মুসার বাড়িতে পাওনা টাকা চাইতে যান। এরপর আর ফিরে আসেননি। সকালে মায়ের লাশ খুঁজে পান। মেয়ের ধারণা পাওনা টাকা চাইতে গিয়ে তাঁর মা খুনের শিকার হয়েছেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর আক্তার গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁকে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ টানতে টানতে ঘটনাস্থলে রেখে যান। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)