কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-05 ইং
কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সাগর হোসেন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে তাঁর নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর ওই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আলাইপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, সাগর তিন দিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। এরপর গত রাতে কখন বাড়িতে এসেছেন, তা তাঁর পরিবারের কেউ জানেন না। এদিকে, সকালে নিহতের ছেলে বাড়ি এসে জানালা খুলে দেখে তার বাবার গলায় রশিতে ঝুলন্ত মরদেহ। ফলে পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করতে পারে বলে গ্রামবাসী ধারণা করছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সাগর হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)