চুয়াডাঙ্গার সাবেক কৃষক লীগ নেতা আবু সুফিয়ানের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-05 ইং
চুয়াডাঙ্গার সাবেক কৃষক লীগ নেতা আবু সুফিয়ানের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি প্রয়াত আবু সুফিয়ান বিল্লালের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে হানুরবাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ শাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলউদ্দিন হেলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শওকত আলী, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)