দর্শনার বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী ঠান্ডুর মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-09-05 ইং
দর্শনার বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী ঠান্ডুর মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আশরাফুল ইসলাম ঠান্ডুর মা হাজেরা খাতুন ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। হাজেরা খাতুনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশী আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে রাতেই তার লাশ দেখতে ছুটে আসে এলাকার শতশত মানুষ। হাজেরা খাতুন মৃত্যুকালে স্বামী সোনা মণ্ডল, পাঁচ ছেলে, চার মেয়ে সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন নিজ বাড়িতে বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সকাল ১০টায় জানাজা শেষে দক্ষিণ চাঁদপুর পুরাতন গোরস্থান সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)