মেহেরপুরে ভৈরব নদে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-09-04 ইং
মেহেরপুরে ভৈরব নদে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পানিতে ডুবে কালু (৬) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শেখপাড়ার নিকটবর্তী ভৈরব নদে ডুবে তার মৃত্যু হয়। মৃত কালু শহরের খাঁ-পাড়ার মজিদের ছেলে। শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, কালু তাঁর মায়ের সঙ্গে পার্শ্ববর্তী শেখপাড়ায় একটি মৃত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তাঁর মায়ের কাছ থেকে সরে ভৈরব নদে পাড়ে খেলা করছিল সে। এর মধ্যে কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)