দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-04 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মুদিখানা দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামের মামুনের মুদিখানা দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারার দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে দামুড়হুদা বাসস্টান্ডে কিয়াম উদ্দীনের সোনার বাংলা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ধারার দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)