মহেশপুরে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-04 ইং
মহেশপুরে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মহেশপুর সীমান্তের বড়বাড়ি গ্রাম থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও জীবননগরের কালা গ্রামের মাঠ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছেন মহেশপুরের-৫৮ বিজিবির সদস্যরা। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে যাদবপুর বিওপির হাবিলদার মো. আব্দুর রহমানের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে ৫ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাধবখালী বিওপির নায়েব সুবেদার মো. হুমায়ুন কবিরের নের্তৃত্বে টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার কালা গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। তবে এ সময় বিজিবি মাদক পাচারকারীদের আটক করতে পারেনি। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)