আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-09-04 ইং
আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর ইলেক্ট্রনিস্ককে ১ হাজার টাকা, একটি ওষুধের দোকানে ১ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারীর মালামাল তৈরীর দায়ে ময়ুরী ফুডে ২ হাজার ৫ শ টাকা, বিএসটিআই-এর অনুমোদন না থাকায় নতুন বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ্ স্টোরে ২ হাজার ৫ শ টাকা ও স্বাস্থ্যবিধি না মেনে রেল স্টেশনের উপর আড্ডা দেওয়ার সময় ৪ যুবককে ৫ শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)