আলুকদিয়ায় মোবাইল কোর্টে ১২ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-03 ইং
আলুকদিয়ায় মোবাইল কোর্টে ১২ জনের জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(১) ধারায় ৪টি মামলায় ১২ জনকে জরিমান করা হয়। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন ইউএনও এবং জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার মো. সোবহান আলী। পরবর্তীতে ইউএনও সাদিকুর রহমান মোমিনপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে স্কুলগামী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং গরীব দুস্থ নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)