দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-03 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় গাঁজা সেবন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুজনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরে সিঅ্যান্ডবিপাড়ার নাসির উদ্দীনের ছেলে রাজু গাঁজা সেবন করে স্বীকার করলে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ২ হাজার টাকা এবং একই দিনে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় বাবলু হোসেনে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারায় তাঁকে ৫ শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)