ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে যাদবপুর সীমান্তে ফেনসিডিল, মদ ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নের্তৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণপুর মাঠের ভেতর থেকে ৫৪ বোতল ভারতীয় মদ, ৩৭ বোতল ফেনসিডিল ও ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
