সুবিধাবঞ্চিত নারীকে হুইল চেয়ার দিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-09-03 ইং
সুবিধাবঞ্চিত নারীকে হুইল চেয়ার দিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার খ্যাত জাহিদুল ইসলাম একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন। এবার সুবিধাবঞ্চিত এক নারীকে হুইল চেয়ার প্রদান করলেন তিনি। সুবিধাবঞ্চিত ওই নারী আলমডাঙ্গা উপজেলার গোপীনগর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী খায়রুন নেছা। গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ওই নারীকে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক অধ্যক্ষের অর্থায়নে এ হুইল চেয়ার প্রদান করেন এসপি জাহিদুল ইসলাম। এ সময় ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’ নামক ফেসবুকের গ্রুপের প্রধান এডমিন মশিউর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত পঙ্গু নারী খায়রুন নেছা খুব কষ্টে জীবন-যাপন করেছেন ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রাজধানী’ নামক ফেসবুকের একটি গ্রুপে এমন একটি পোস্ট শেয়ার করা হয়। ফেসবুকের এই পোস্টটি চুয়াডাঙ্গার সাবেক এক অধ্যক্ষের দৃষ্টিগোচর হলে তিনি এসপি জাহিদুল ইমলামের মাধ্যমে ওই নারীকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)