মেহেরপুর বারাদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২

আপলোড তারিখঃ 2020-09-03 ইং
মেহেরপুর বারাদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদরের বারাদী বাজারে সড়ক দুর্ঘটনায় তমেজ উদ্দীন (৬২) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে বিএডিসি হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তমেজ উদ্দীনের বাড়ি দামুড়হুদা থানার ছুটিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত তমেজ উদ্দিন ছুটিপুর থেকে বারাদী বাজারে হেঁসো-কাঁচি পুড়াতে বারাদীতে আসেন। কাজ সেরে বাইসাকেলযোগে বাড়ি ফেরার পথে বিএডিসি হিমাগারের সামনে পৌঁছালে এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় তমেজ উদ্দীন রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাঁকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। অপর দিকে, বারাদী গ্রামের ঈদগাহর কাছে বিকেল সাড়ে ৫টার দিকে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়। আব্দুর রহিম বারাদী গ্রামের কোরবানের ছেলে। স্থানীয়রা জানায়, হাসানাবাদ গ্রামের জিয়ার ছেলে নাসিম বারাদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বারাদী ঈদগাহর কাছে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম বাড়ির ভেতর থেকে রাস্তা পারপারের সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডান পায়ের একটি হাড় ভেঙে গেছে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)