আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারে ৮ বোতল ফেনসিডিলসহ রকিবুল হাসান সেতু নামের এক মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করে থানা-পুলিশ। পরে মাদক ব্যবসায়ী সেতুর সঙ্গে আটক মোড়ভাঙ্গা গ্রামের হাবলু রহমানের ছেলে সাকিবকে মাদকের সাথে সম্পৃক্ততা না থাকায় মুচলেকায় তাকে মুক্তি দেয় পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা-পুলিশের এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোড়ভাঙ্গা বাজারের বিজয়ের চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় মোড়ভাঙ্গা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রকিবুল হাসান সেতু ও হাবলু রহমানের ছেলে সাকিবকে আটক করে পুলিশ। পরে সেতুর কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ এবং মাদকের সাথে সম্পৃক্ততা না থাকায় সাকিবকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় রাকিবুল হাসান সেতুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)