যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ৩

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক ৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভির রাতে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নের্তৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে তল্লাশি করলে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ির চালকসহ ওই তিনজনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান অ্যাম্বুলেন্সটি তাঁদের স্বীকার করে বলেন, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিলেন। তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত এটা জানা ছিল না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)