অবৈধভাবে ভারতে গমনের সময় দুই নারী আটক

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
অবৈধভাবে ভারতে গমনের সময় দুই নারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় কুলসুম খাতুন (২৮) ও আয়েশা আক্তার সোহানা (২০) নামে দুই নারীকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাতে মহেশপুর উপজেলার গোপলপুর গ্রামের জনৈক আলমের পুকুর পাড় থেকে তাঁদের আটক করা হয়। আটক কুলসুম খাতুন মাদারীপুর সদর উপজেলার ছইনে গ্রামের আনোয়ার সরদারের মেয়ে। অন্যদিকে, আয়েশা আক্তার সোহানা নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার মুন্সিবাগ গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, গত ৩১ আগস্ট যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর মাঠ থেকে ভারতে গমনকালে তাঁদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)