চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমনে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2017-03-23 ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমনে ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

আগামী ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রনেতা সাহাবুল হোসেন ও ফিরোজ জোয়ার্দ্দার। সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিমন, আব্দুর রহমান, স্কুল ও রাজু আহম্মেদ, শাকিল আহম্মেদ, জিম, টিপু, শিমুল লস্কর, বরকত জোয়ার্দ্দার, রেদওয়ান আহম্মেদ, রানাসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন ছাত্রনেতা খালিদ মাহমুদ। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদ্রাসা ও ওয়ার্ড কমিটির অনুমোদন ছাত্রলীগের সভাপতি/সম্পাদক, আহŸায়ক/যুগ্ম আহŸায়ক ব্যাতীত অন্য কেউ অনুমোদন দিতে পারবে না। কোনো মন্ত্রী, এমপি বা বিলুপ্ত কমিটির কোন নেতা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে না এবং তা গ্রহণযোগ্য নয়। এমন কমিটি অনুমোদন দেওয়া হলে বা এমন কমিটির কেউ সভাপতি/ সম্পাদক দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)