উথলীতে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
উথলীতে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ হালিমা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। আটক হওয়া নারী মাদক ব্যবসায়ী হালিমা বেগম উপজেলার উথলী মোল্লাবাড়ি এলাকার আব্বাসের স্ত্রী। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উথলী ইউনিয়নের মোল্লাবাড়িতে মাদকবিরোধী অভিযান চালার। এ সময় এক কেজি গাঁজাসহ হালিমা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)