গাংনীতে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার!

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
গাংনীতে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি দাখিল মাদ্রাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বামুন্দি পুলিশ ফাঁড়ি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বামুন্দি পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস হোসেন পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। বামন্দি ক্যাম্প পুলিশের এএসআই ইলিয়াস হোসেন জানান, এ দিন সকালে ওই এলাকার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে করমদি মাদ্রাসার সামনে থেকে প্রাপ্ত বস্তা তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, করমদি মাদ্রাসার সামনে থেকে বামন্দি ক্যাম্প পুলিশ বস্তাভর্তি পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গাংনী থানায় জমা করেছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)