এ কার্যক্রমে জনগণের সমস্যা দ্রুত সমাধান হবে

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
এ কার্যক্রমে জনগণের সমস্যা দ্রুত সমাধান হবে ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে সিনিয়র এএসপি আবু রাসেল মোজাম্মেল শিশির: জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর লক্ষে দামুড়হুদা সদর ইউনিয়নে ৫ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়দের উপস্থিতিতে এই বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা প্রদান করার জন্য এই বিট পুলিশিং কার্যক্রম। এ কার্যক্রমের মাদ্যমে জনগণের সমস্যা দ্রুত সমাধান হবে। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহয়তা করেন এতে আপনার এলাকা হয়ে উঠবে মাদক মুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ এলাকা। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আলম মিল্টনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শফিউল ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নম্বর বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করবেন এসআই তৌহিদুর রহমান শেখ ও এএসআই হারুন অর রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাজু আহম্মেদ রিংকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)