মুজিবনগরে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আপলোড তারিখঃ 2020-09-02 ইং
মুজিবনগরে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় মুজিবনগর উপজেলায় দক্ষ শ্রমিক গড়ে তুলতে এবং বিদেশ গমনেচ্ছুকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষতা ও সচেতনতামূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ হয়ে বিদেশে যাবে, অর্থ-সম্মান দুই-ই পাবো’ এই স্লোগানে গতকাল বুধবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনয়াতনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল। এ সময় অন্যদের মধ্য উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান বায়েজীদ, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী সেমিনারে ব্রিফিং দেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। সেমিনারে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে প্রতি উপজেলা থেকে প্রতি বছর গড়ে ১ হাজার জন দক্ষ কর্মী বিদেশে কর্মসংস্থানের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এরই আলোকে মুজিবনগরে দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)