মেহেরপুরে নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
মেহেরপুরে নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত বর্তমানে ১২১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬৪, গাংনী উপজেলায় ৪১ ও মুজিবনগর উপজেলায় ১৭ জন। গতকাল সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এই ৪ জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১১ জনের রিপোর্ট এসেছে, যার ৪ টি পজিটিভ। নতুন পজিটিভ গুলো মেহেরপুর সদর উপজেলায় ৩ জন এবং মুজিবনগর উপজেলার ১ জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৪ শ ৫৭ জনের মধ্যে বর্তমানে ১২১টি পজেটিভ এবং ৩৫৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১১ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)