মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি মধুর দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
মেহেরপুর জেলা আ.লীগের সহসভাপতি মধুর দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুলের ছোট চাচা মাহবুবুর রহমান মধু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রোববার সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহবুবুর রহমান মধু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ আসর মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমানের মৃত্যুতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন সহ শত শত মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)