দামুড়হুদা দলকালক্ষীপুরের চার জুড়াড়ি আটক

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
দামুড়হুদা দলকালক্ষীপুরের চার জুড়াড়ি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুরে প্রকাশ্যে জুয়া খোর অপরাধে চার জুড়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- দলকালক্ষীপুরে কুদ্দুস মণ্ডল (৩৭), রনি (৩১), শরিফ (২৫) ও আরিফুল ইসলাম (৩৫)। গত রোববার রাত ১০টার দিকে দলকালক্ষীপুর গ্রাম থেকে তাঁদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মীর মেজবাহুর দারাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুজ্জামান ফোর্স নিয়ে দলকালক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দলকালক্ষীপুর গ্রামের মৃত. খোকাই মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল, বকুলের ছেলে রনি, রিয়াজ উদ্দীনের ছেলে শরিফ ও আরিফুলকে আটক করেন। পরে তাঁদের জুয়ার বোর্ড হতে ৯৫ পিস তাস এবং বিভিন্ন ধরনের নোটের সর্বমোট ৪ হাজার ৪৮০ টাকা উদ্ধার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)