চুয়াডাঙ্গায় আরও ৩ জন আক্রান্ত, সুস্থ ৩৪

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
চুয়াডাঙ্গায় আরও ৩ জন আক্রান্ত, সুস্থ ৩৪ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় নতুন তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৩০ আগস্ট প্রেরিত ২২টি নমুনার ফলাফল গতকাল সোমবার এসে পৌঁছায়। এর মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ১৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল নতুন আক্রান্ত তিনজনই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা। এদিকে, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৫৩টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ৩৩টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৬টি, দামুড়হুদা উপজেলা থেকে ৭টি, জীবননগর উপজেলা থেকে ৭টি সমুনাসহ সংগৃহীত ৫৩টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। নতুন সুস্থ হয়েছেন ৩৪ জন। সদর উপজেলায় ১৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২ জন ও জীবননগর উপজেলায় ৯ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৯৫৫টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৮০৩টি, পজিটিভ ১ হাজার ২৫৭টি, নেগেটিভ ৩ হাজার ৪৯৭, সুস্থ ৭৮৯ জন ও মৃত্যু ২৯ জন। হোম আইসোলেশনে ছিলেন ৩৯৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)