ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আসাবুল হক ঠাণ্ডুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল চারটার দিকে মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আবেগ আপ্লুত হয়ে টোটন জোয়ার্দ্দার বলেন, সদ্য প্রয়াত আসাবুল হক ঠাণ্ডুর অবদান জেলা আওয়ামী লীগ কোনো দিন ভুলে যাবে না। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাঙবাড়িয়া ইউনিয়নকে সুসংগঠিত করে গেছেন। তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আসাবুল হক ঠাণ্ডুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
