ইজিবাইকের এলইডি লাইট অপসারণে অভিযান

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
ইজিবাইকের এলইডি লাইট অপসারণে অভিযান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: চোখের জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। ট্রাফিক ইনচার্জ সালাহউদ্দিন জানান, এলইডি লাইট চোখের রোটিনার জন্য মারাত্মক ক্ষতিকর। পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নের্তৃত্বে জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। রোববারের অভিযানে বিভিন্ন সড়কে চলাচলকারী শতাধিক ইজিবাইকে লাগানো এলইডি লাইট অপসারণ করা হয়। এর আগে অনিয়মের অভিযোগে ২৬টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও কাগজ না থাকায় ৮টি মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইমরান হোসেন খান, নুরুল ইসলাম, কনক হালদার উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)