কালীগঞ্জের চিত্রা নদী থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার!

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
কালীগঞ্জের চিত্রা নদী থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে চিত্রা নদীর পনিতে ডুবে সৌখিন (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সে তার বাড়ির সামনের ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর সকাল সাড়ে ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আবজাল হোসেনের একমাত্র ছেলে। নিহত সৌখিনের বড় চাচা আকরাম হোসেন জানান, সকাল সাড়ে ৬ টার দিকে ঘুম থেকে উঠে সৌখিন বাড়ির সামনের চিত্রা নদীর ওপর হেলাই ব্রীজের দিকে যায়। এরপর আশপাশের লোকজনের সামনেই সে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের অফিসার ড.মামুনুর রশিদ জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর ব্রীজের ওপর থেকে ঝাঁপ দিয়ে ডুবে যায় সৌখিন। এরপর খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার অভিযানে নামেন। প্রায় ২ ঘন্টা চেষ্টার করে সৌখিনকে উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)