মেহেরপুরের কুতুবপুরে কিশোরদের উদ্যোগে আশুরা পালন

আপলোড তারিখঃ 2020-09-01 ইং
মেহেরপুরের কুতুবপুরে কিশোরদের উদ্যোগে আশুরা পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে স্বল্প পরিসরে পবিত্র আশুরা পালন করা হয়েছে। এ উপলক্ষে কিশোরদের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। এর আগে সরকারি নির্দেশনা অমান্য করে বড় ধরণের তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো সেখানকার স্থানীয় জনগণ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মিছিলে বাঁধা দিলে তা পণ্ড হয়ে যায়। পরে স্বল্প সংখক জনগণ পবিত্র আশুরার মূল আনুষ্ঠানিকতা শেষ করেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে আশুরা উপলক্ষে প্রতি বছর তাজিয়া মিছিলসহ মেলার আয়োজন করা হয়। শতবর্ষী এ মেলায় লোক সমাগম ঘটে প্রচুর। করোনার প্রাদূর্ভাবের কারণে প্রশাসনের পক্ষ থেকে মেলা আয়োজনে নিষেধাজ্ঞা ছিল। এ বিষয়ে মেলা আয়োজক কমিটিকে আবহিতও করা হয়। পরে এলাকার কিছু তরুণ তাজিয়া মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা বন্ধ করে দেয়। পরে এলাকার কিছু কিশোর তাজিয়া মিছিল বের করে। পরিস্থিতি স্বাভাবিক ও স্বাস্থ্যবিধি নিশ্চিত রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফরাজুল ইসলাম বলেন, আমরা করোনার প্রাদূর্ভাবের কারণে এ বছর মেলার আয়োজন করিনি। স্বল্প পরিসরে এলাকার কিছু ছেলে-মেয়েরা তাজিয়া মিছিল বের করার চেষ্টা করেছিল। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘করোনার কারণে জনসমাগম করে অনুষ্ঠান না করতে আয়োজক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে আশুরা পালন নিশ্চিত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)