ঝিনাইদহে অপারেশনের পর স্কুলছাত্রীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-08-30 ইং
ঝিনাইদহে অপারেশনের পর স্কুলছাত্রীর মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ক্লিনিক মালিক বাদীকে ম্যানেজ করে ফেলেছে। গত দুই মাস আগে ক্লিনিকটিতে সুর্বনা খাতুনের (১৩) এপেনডিক্স অপারেশন করেন রানা ও ফারুক আহম্মেদ। অপারেশনের পর ২৫দিন যাবৎ সুবর্ণা ওই ক্লিনিকেই চিকিৎসা নেয়। তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা আগারগাও ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোলজি বিভাগে রেফার্ড করা হয়। সেখানে ৩৩ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। সুবর্ণা সদর উপজেলার বাজার বৈডাঙ্গা এলাকার সৌদি প্রবাসী সুমন মণ্ডলের মেয়ে ও বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে। সম্প্রতি কোলা গ্রামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর থেকে তিনি গুরুতর অসুস্থ রয়েছে। গত বুধবার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নের চাঁদপুর গ্রামের আরেক প্রসূতির সিজারিয়ান অপারেশনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ উঠেছে ক্লিনিকটিতে সার্জিক্যাল ও এনেসথেসিয়া ডাক্তার ছাড়াই মালিকরা ডাক্তার সেজে এবং আয়ারা নার্স সেজে অপারেশন করে। ঘটনার বিষয়ে জানতে বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালের মালিক জহুরুল বিশ^াস, ডাক্তার ফারুক আহমেদ ও রানার সঙ্গে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে মহেশপুর ও হরিণাকুণ্ডুর ক্লিনিকে ৪ প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্ত হতে না হতে আবারো অপচিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)