হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

আপলোড তারিখঃ 2020-08-30 ইং
হরিণাকুণ্ডুতে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতার সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোক দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, ছোটভাদড়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। কোনো আহতের খবর পায়নি। পরিস্থিত বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)