ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের এক মৎস্য চাষির পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাইটবাড়িয়া গ্রামের ইউপি সদস্য নান্নু মিয়ার পুকুরে। তিনি ওই গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি নান্নু মিয়া জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি লোক মাধ্যমে খবর পান তাঁর পুকুরের মাছ মারা যাচ্ছে। এরপর পুকুরে গিয়ে দেখেন বড় বড় মাছ মরে ভেসে উঠছে। পুকুরে কমপক্ষে চার লক্ষাধিক টাকার মাছ আছে। এরমধ্যে বেলা ৩টা পর্যন্ত প্রায় কমপক্ষে ৩০ হাজার টাকার মরা মাছ সরিয়ে ফেলেছেন। এখনও মরা মাছ ভেসে উঠছে। ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, পুকুর হতে মরা মাছ তোলার সময় পলিথিনে ভরা গ্যাস বড়ি পেয়েছেন। ফলে কেউ লোক চক্ষুর আড়ালে পুকুরে মাছ নিধনের জন্য গ্যাস বড়ি দিয়েছে এটা স্পষ্ট হয়েছে। নিজে না দেখে কাউকে দোষারোপও করতে পাছেন না। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। স্থানীয় তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন দাস জানান, বিষয়টি আমাকে জানানোর পর আমি তাকে থানায় একটি অভিযোগ দায়ের করতে বলেছি।
