বেশি বেশি করে ফলজ গাছ লাগান

আপলোড তারিখঃ 2020-08-30 ইং
বেশি বেশি করে ফলজ গাছ লাগান ছবির ক্যাপশন:
জীবননগর থানায় বৃক্ষরোপণকালে এসপি জাহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: জীবননগর থানায় ৪০টি আম গাছ ও বজ্রপাতরোধে ১২টি তালগাছ রোপণ করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বেলা দুইটায় ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানে জীবননগর থানা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ বৃক্ষরোপণ করেন। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পৃথিবীর ভারসাম্য রক্ষায় সরকারি অফিস, নিজের বাড়ির আঙিনায় বেশি বেশি করে ফলজ গাছ লাগান। ফলজ গাছ এক দিকে পুষ্টির চাহিদা মেটাবে, অপর দিকে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভূমিকা রাখে। পৃথিবীকে আগামী প্রজন্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোল্লা মোহাম্মদ সেলিমসহ জীবননগর থানার অফিসার-ফোর্সগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)