আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক হয়

আপলোড তারিখঃ 2020-08-30 ইং
আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক হয় ছবির ক্যাপশন:
হাটকালুগঞ্জে আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতেও ইতোমধ্যে আমার পরিষদের মাধ্যমে ৯১ কোটি টাকার টেন্ডার হয়েছে। তার মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান। আরও নতুন কাজ আসছে। যেগুলো অচিরেই টেন্ডার হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এই হাটকালুগঞ্জে অনেক জলাবদ্ধতা ছিল। অনেক সমস্যা ছিল। অল্প পানিতেই ডুবে যেত। রাস্তাগুলোর অনেক দুর্দশা ছিল। প্রচুর কাঁদা হতো। সেগুলো এখন নতুন হচ্ছে। আপনারা দেখতে পারছেন কাজের মান অনেক ভালো। আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক কাজ হয়। আমরা তো কাজের মান বুঝে নিবোই। আপনাদেরও বুঝে নিতে হবে।’ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনসের সামনের হাটকালুগঞ্জে আরসিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ঠিকাদারী প্রতিষ্ঠান মিলন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন মিলন, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক কুদরত ই খুদা, পৌরসভার কার্য সহকারী সোহেল, স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুর রাজ্জাক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. নবি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা সুমন, ফিরোজ আলম, স্বাধিন, তানভীর, টুটুল, স্থানীয় বাসিন্দা হযরত মিস্ত্রি, মনোয়ার হোসেন, সালাম, মোমিন, নাসির, বাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)