জীবননগর উথলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-08-30 ইং
জীবননগর উথলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: মাদক থেকে এলাকার যুব সমাজকে দূরে রাখতে ও ফুটবল প্রেমী দর্শকদের বিনোদন দিতে নিয়মিত ফুটবল খেলা অনুশীলন অব্যাহত রেখেছে জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠের খেলোয়াড়রা। অনুশীলন ছাড়াও প্রায়ই আয়োজন করা হয় পার্শ্ববর্তি কোনো ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল শনিবার বিকালে উথলী হাইস্কুল ফুটবল মাঠে উথলী ফুটবল একাদশ বনাম পলিয়ানপুর (মহেশপুর) ফুটবল একাদশ এর মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এই খেলায় উথলী ফুটবল একাদশ ২/১ গোলের ব্যাবধানে জয়লাভ করে। খেলার শুরুতে সফরকারী পলিয়ানপুর ফুটবল একাদশ ০১ গোলে এগিয়ে থাকে। মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে তৌফিকের চমৎকার গোলে সমতায় ফেরে স্বাগতিক উথলী ফুটবল একাদশ। বিরতির পর উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে উথলী ফুটবল একাদশের খেলোয়াড় কাজি সুমন সাকিবের দুর্দান্ত গোলে উথলী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে। খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন হাসান নিলয় ও সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন বোরহান উদ্দিন ও রুবায়েত হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)