অরিন্দম ও উদীচীর আয়োজনে স্মরণ সভা

আপলোড তারিখঃ 2020-08-29 ইং
অরিন্দম ও উদীচীর আয়োজনে স্মরণ সভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সদ্য প্রয়াত আ.শু বাঙ্গালী ও ফেরদৌসওয়ারা সুন্নার স্মরণে নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট, রাজনৈতিক ব্যক্তিত্ব, অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি ও আজীবন সদস্য, উদীচীর সুহৃদজন বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙ্গালী এবং বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অরিন্দম চুয়াডাঙ্গার আজীবন সদস্য, উদীচীর সুহৃদজন ফেরদৌসওয়ারা সুন্নার স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরিন্দমের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। স্মরণ সভার শুরুতেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে দুজন বরেণ্য ব্যক্তির বর্ণাঢ্য রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি হামিদুল হক মুন্সী, অরিন্দমের সাবেক সভাপতি বিশিষ্ট নাট্যজন আলাউদ্দীন, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান, বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার সিদ্দিকী বাবলু, সিপিবি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, বিশিষ্ট সাহিত্যানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গা থিয়েটার ও চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের অন্যতম প্রতিষ্ঠাতা সরদার আলী হোসেন, কেরু সূর্যসেনা শ্রমজীবী সংগঠনের সভাপতি হাফিজুল ইসলাম, উদীচী চুয়াডাঙ্গার সহসভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। বক্তব্য দেন ফেরদৌসওয়ারা সুন্নার জেষ্ঠ্য সন্তান গালিব আজমওয়ারা। অনুষ্ঠানে বক্তারা দুজন স্মরণীতব্য মানুষের মুক্তিযুদ্ধে ও সাংস্কৃতিক জীবনে নানা অবদান তুলে ধরতে গিয়ে বলেন, ‘আমাদের বর্তমান ও আগামীকে সমৃদ্ধ করার জন্য আমরা যদি তাঁদের জ্ঞান, দক্ষতা, কর্মস্পৃহা, মানুষ ও সমাজের প্রতি মমত্ববোধ, কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে অবহিত হই এবং সেগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি, তাহলেই তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো হবে।’ বক্তারা এ মানুষদের জীবনের কর্মকাণ্ডগুলোকে প্রকাশনা আকারে ছাপানোর জন্যও প্রস্তাব রাখেন। উদীচীর শাওন কুমার রায় তাঁদের প্রতি একটি রবীন্দ্র সংগীত নিবেদন করেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)