আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-08-29 ইং
আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির আলোচনা সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির আয়-ব্যয়ের হিসাব দাখিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, মহাসিন আলী খান, শেখ মইদুল ইসলাম, আশাদুর রহমান, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, মোল্লা শরিফুল ইসলাম শরিফ, আমিনুল বাশার কবু, মির্জা হামিদুর রহমান শিলন, মোল্লা ফখরুল হাসান টুটুল, খান তারিক মাহমুদ, আবু সামা বাবু, নাজের আলী, শেখ সামাদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)