বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-08-29 ইং
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিণ্টু। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা, আলাদা কশিমন গঠন করেন ১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনায় জড়িত দোষী মৃত ব্যক্তিদের মরোণত্তর বিচার দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)