গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে আলাল উদ্দিন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনীর সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলাল উদ্দিন (১০) গাংনীর কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে আলাল উদ্দিন তাঁর নানা আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে যায়। রাতে খাওয়া-দাওয়া শেষে একটি ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে আলালকে সাপে কামড় দেয়। সকালে বিষক্রিয়া শুরু হলে পাশ্ববর্তী একটি ওঝাঁ (কবিরাজ) বাড়িতে নেওয়ার পথেই আলাল উদ্দিনের মৃত্যু হয়। আলাল উদ্দিনের মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)