ঝিনাইদহে বাস ও ট্যাংকলরির সংঘর্ষে ১০ জন আহত

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
ঝিনাইদহে বাস ও ট্যাংকলরির সংঘর্ষে ১০ জন আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাস ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথের মথ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানি একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকি ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)