জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে লাটাহাম্বার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার দত্তনগর মহাসড়কের নারিকেল বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মনোয়ারা বেগম (৫৮) মহেশপুর উপজেলার হুসোরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারা খাতুনসহ পরিবারের সবাই রাতে তাঁর নাতনির চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। এ সময় একটি লটাহাম্বার দ্রুতগতিতে এসে ইজিবাইকে ধাক্কা দিলে ইজিবাইকে থাকা সব যাত্রী পড়ে যায়। এ সময় মনোয়ারা বেগম পিচ রাস্তার পড়লে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার আগেই পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। আর আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই সুস্থ আছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দত্তনগর রোডে সড়ক দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতর পরিবারের নিকট তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)