মেহেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-28 ইং
মেহেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: স্বাস্থ্যবিধি না মেনে মেহেরপুর শহরে মাস্কবিহীন ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। মেহেরপুর শহরের শিউলি টেইলার্স ও ইজি পয়েন্ট মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় শিউলি টেলার্স ও ইজি পয়েন্টের মালিককে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলায় তাদেরকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ৯শ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)